রাজধানীর কদমতলীতে সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে এক বৃদ্ধশ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার বিকালে ম্যাচ ফ্যাক্টরি এলাকায় ঐ দুর্ঘটনায় আহত হয়েছেন তিন শ্রমিক। নিহত শ্রমিকের নাম মো. টিটু মুন্সী (৭০)।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে আহত চার জনকে আনার পর চিকিত্সক এক জনকে মৃত ঘোষণা করেন। আহত তিন জনের অবস্থা তেমন গুরুতর নয় বলে জানান তিনি। কদমতলী থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, একটি গুদামে সারি করে রাখা সিমেন্টের বস্তা নামাতে গিয়ে সারি ভেঙে কয়েকটি বস্তা শ্রমিকদের ওপর পড়লে তারা আহত হন।
