স্তন ক্যানসার বিষয়ক সচেতনতায় বিআরবি হাসপাতালের উদ্যোগ

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০০:১৬

স্তন ক্যানসারবিষয়ক সচেতনতা সৃষ্টি ও রোগ নির্ণয়ের জন্য শনিবার থেকে সপ্তাহব্যাপী ফ্রি ব্রেস্ট ক্যানসার বিষয়ে ডাক্তারের পরামর্শ, ৫০ ভাগ কমে মেমোগ্রাফি, ২৫ ভাগ কমে আলট্রাসনোগ্রাফির মাধ্যমে সেবা সপ্তাহ পালন করা হচ্ছে। উক্ত সেবা গ্রহণ করার জন্য বিআরবি হসপিটালস লিমিটেড সব নারীকে আহ্বান করছে। ২৯ অক্টোবর ব্রেস্ট ক্যানসার বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে সচেতনতামূলক বিশদ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। —প্রেস বিজ্ঞপ্তি