এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের অন্যতম উদ্যোক্তা পরিচালক, সিনথিয়া সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা শেয়ার হোল্ডার মোহাম্মদ আব্দুল আউয়াল এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান এবং সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের চেয়ারম্যান এবং ইউনুছ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অন্যতম পরিচালক মাহফুজা ইউনুছ ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। আওয়াল ইতিপূর্বে এক বছর কোম্পানির ভাইস চেয়ারম্যান এবং একাধারে তিন বছর কোম্পানির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন।—প্রেস বিজ্ঞপ্তি
