রোটারি ক্লাব অব ঢাকা ফোর্টের ১৮তম অভিষেক অনুষ্ঠিত

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০০:১৭

গতকাল রবিবার সন্ধ্যায় অফিসার্স ক্লাব ঢাকায় রোটারি ক্লাব অব ঢাকা ফোর্টের ১৮তম অভিষেক অনুষ্ঠানের প্রোগ্রাম চেয়ার রোটারিয়ান আবু নাছের মঞ্জুরুল হক সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কোন্ট্রলার অব অডিট জেনারেল মুসলিম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা গভর্নর রোটারিয়ান এম খায়রুল আলম, গভর্নর ইলেক্ট রোটারিয়ান মো. রুবাইয়াত হোসেন ও গভর্নর নমিনি রোটারিয়ান ব্যারিস্টার মোনতাসিম বিল্লাহ ফারুকী। এছাড়াও উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা ফোর্টের সভাপতি রোটারিয়ান মো. ফজলুল করিম ও ডিস্ট্রিক্ট ৩২৮১ এর আওতাভুক্ত বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ। অনুষ্ঠান আয়োজনে সদস্য সচিবের দায়িত্বে ছিলেন  আফজাল খান। রোটারি ক্লাব মানবতার কল্যাণে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকেন। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে হয়।—প্রেস বিজ্ঞপ্তি