ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণ নিয়ে কর্মশালা

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০০:১৭

সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ভূমি ক্ষতিগ্রস্তদের জাতীয় পুনর্বাসন নীতিমালা ২০১৯’ চূড়ান্তকরণের লক্ষ্যে গত বৃহস্পতিবার একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভূমি সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী। ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অধিগ্রহণ) মো. সিরাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় আরো উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মজিবর রহমান, মো. আব্দুল হক, আনিস মাহমুদ ও ঢাকার বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী।