মোহনগঞ্জে বিএনপির নেতা সাবেক মেয়র আটক

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ২৩:৫৬

বৃহস্পতিবার বিকালে নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা মাহবুবুন্নবী শেখকে পৌরসভার দৌলতপুর থেকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুনঃ গাজীপুরে বিএনপি প্রার্থী ফজলুল হক মিলন গ্রেফতার
 
মোহনগঞ্জ থানার ওসি মোঃ শওকত আলী জানান, পৌরসভার দৌলতপুর এলাকার আওয়ামী লীগের নির্বাচনী প্রচারনা ক্যাম্পে হামলা ও আরও ২/৩টি স্থানে  হুমকি দেয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছে।

ইত্তেফাক/নূহু