চলমান শুদ্ধি অভিযানে যাদের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ আসবে, তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদকের চেয়ারম?্যান ইকবাল মাহমুদ এ কথা বলেন।
দুদকের চেয়ারম্যান বলেন, যাদের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ আসবে, তাদের বিরুদ্ধেই দুদক অনুসন্ধান করবে। অনুসন্ধানে অভিযোগের সত্যতা পেলে মামলা করা হবে।
গত ১৮ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর পরপরই দুদক অবৈধ সম্পদের অপরাধ খতিয়ে দেখতে গত ৩০ সেপ্টেম্বর অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করে। এরই মধ্যে তিন সংসদ সদস্যসহ অন্তত ৬০ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে। তাদের মধ্যে আট জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
