একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী ভাষাসৈনিক মুর্তজা বশীর গুরুতর অসুস্থ। তাকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার সকালে তিনি অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মুর্তজা বশীরের ফুসফুসে পানি জমেছে। তাকে এখন হাসপাতালের সিসিইউতে রাখা হয়েছে। তার মেয়ে জুঁই বশীর জানান, শনিবারের তুলনায় গতকাল রবিবার তার শারীরিক অবস্থা কিছুটা ভালো। তিনি দেশবাসীর কাছে মুর্তজা বশীরের শারীরিক সুস্থতার জন্য দোয়া কামনা করেন। মুর্তজা বশীরের বয়স এখন ৮৭ বছর।
