জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ০০:২১

গাজীপুর প্রতিনিধি: জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেবা প্রদান, প্রতিশ্রুতি প্রণয়ন, তিন বছর যাবত্ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সংক্রান্ত সার্বিক বিষয় নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ওই বিশ্ববিদ্যালয়ে সিনেট হলে দিনব্যাপী ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, কর্মশালায় রিসোর্স পার্সন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের স্ট্রাটেজিক প্লানিং, কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক ড. মোঃ সুলতান মাহমুদ ভুঁইয়া এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মসম্পাদন নীতি ও মূল্যায়ন অধিশাখার উপসচিব মোহাম্মদ কামরুন হাসান, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, উপ-রেজিস্ট্রার জয়ন্ত ভট্টাচার্য     —ইত্তেফাক