শরীফ আহমেদের নির্বাচনী মিছিলে প্রকম্পিত ফুলপুর

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ০০:২৬

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শরীফ আহমেদ এমপির নৌকা প্রতীকের বিশাল নির্বাচনী  মিছিলে প্রকম্পিত হয়ে উঠেছে ফুলপুর।

বৃহস্পতিবার  বিকাল সোয়া চারটার দিকে  শরীফ আহমেদ এমপির নেতৃত্বে নৌকার প্রতীকের বিশাল মিছিলটি বের হয়।  ভাষা সৈনিক এম শামছুল হক চত্বর থেকে মিছিলটি বালিয়া মোড় অতিক্রম করে আমুয়াকান্দা বাজার ঘুরে শেরপুর রোড দলীয় কার্যালয়ে শেষ হয়। মিছিলে বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতা-কর্মী বৈঠা-লগিসহ শরীক হলে তা জনসমুদ্রে পরিণত হয়। নৌকা প্রতীকের স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে ফুলপুর পৌরশহর।

পরে শরীফ আহমেদ এমপি নেতা-কর্মীদের বিশাল জনসমুদ্রে বক্তৃতা করেন। তিনি বলেন, 'নৌকার গণজোয়ার কেউ ঠেকাতে পারবে না।'

তিনি  আগামী ৩০ ডিসেম্বর সকল দ্বিধা- দ্বন্দ ভুলে জননেত্রী শেখ হাসিনার নৌকায় ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

গত মঙ্গলবার উপজেলা যুবলীগের বর্ধিত সভার দিন বিএনপির হামলায় স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর (সবুজ), ফুলপুর উপজেলা ছাত্রলীগ নেতা আকিকুল ইসলাম (রাজু) ও ছাত্রলীগ নেতা আশিকুর রহমান পলাশসহ আরো কয়েকজন আহত হন। এ সময়  মোটরসাইকেল ভাঙচুর ও পৌরশহরে ধানের শীষ বাঁধা লাঠি নিয়ে মহড়া দেয় বিএনপি। 

আরও পড়ুনঃ মোহনগঞ্জে বিএনপির নেতা সাবেক মেয়র আটক

মূলত এর প্রতিবাদে বৃহস্পতিবার আওয়ামী লীগের বিশাল মিছিলটি ছিল বিএনপির প্রতি সতর্ক ম্যাসেজ। যা স্মরণকালের সব মিছিলকে ছাপিয়ে বিশাল জনসমুদ্রে পরিণত হয়।  

ইত্তেফাক/নূহু