বরিশাল অফিস
দুদিন বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকার পর অবশেষে গতকাল দীর্ঘ ৫৩ বছরের অপেক্ষার অবসান হয়েছে। বরিশাল স্টেডিয়ামে গড়িয়েছে আন্তর্জাতিক ক্রিকেট। শ্রীলঙ্কা টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। দিন শেষে ৩৬ ওভারে ৩ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
আবহাওয়া অনুকূলে থাকায় গতকাল সোমবার বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে দুপুরে খেলা শুরু হয়। দুপুর সোয়া ২টায় ম্যাচের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিসিবি পরিচালক আলমগীর খান আলো, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস। ম্যাচটি বিনামূল্যে উপভোগ করতে পারছেন দর্শকরা।
