বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) সংবাদদাতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ এবং ‘আই’ ইউনিটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ‘আই’ ইউনিটের পরীক্ষা আগামী ০৯ নভেম্বর সকাল ১০টায়। অন্যদিকে ‘এ’ ইউনিটের পরীক্ষা আগামী ০৯ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrstu.edu.bd -এ নোটিশ প্রকাশিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
