পাংশা উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে নানি-নাতনিসহ তিন জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার যশাই ইউনিয়নের পূর্ব বালিয়া গ্রামের হোসেন প্রামাণিক পুকুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—উপজেলার যশাই ইউনিয়নের পূর্ব বালিয়া গ্রামের আলম শেখের স্ত্রী জাহানারা বেগম (৫০), তার নাতনি মিথিলা আক্তার (৮) ও সাললেক মোল্লার মেয়ে শিউলি আক্তার (১৩)।
যশাই ইউনিয়ন পরিষদ সচিব মো. নাসির উদ্দিন জানান, গতকাল যশাই ইউনিয়?নের পূর্ব বা?লিয়া গ্রামের হোসেন প্রামাণিকের পুকুরে স্থানীয় আলম শেখের স্ত্রী জাহানারা বেগম, তার নাতনি মিথিলা আক্তার ও অপর এক মেয়ে শিউলি আক্তার পুকুরে গোসল করতে যায়। এ সময় পুকুরের পাশে দুলাল প্রামাণিক না?মে এক ব্য?ক্তি দেবদারু গাছ কাট?ছিলেন। কাটা গাছটি পল্লী বিদ্যুতের তারের ওপর পড়লে তার ছিঁড়ে পড়ে পুকুরের পানিতে। এ সময় পুকুরে গোসলরত অবস্থায় বিদ্যুতায়িত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত বলে ঘোষণা করেন।
পাংশার সহকারী পু?লিশ সুপার (সা?র্কেল) লা?বিব আব্দুল্লাহ জানান, পাংশার যশাই ইউনিয়নের পূর্ব বালিয়া গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে জাহানারা বেগম, তার নাতনি মিথিলা আক্তার ও শিউলি আক্তারের মৃত্যু হয়েছে।
