তিন ক্যামেরা ও ৫০০০ এমএইচ ব্যাটারির স্মার্টফোন

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২০:০২

স্মার্টফোনে শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইনফিনিক্স বিশ্বব্যাপী প্রশংসিত হট সিরিজের পোর্টফোলিওতে নতুন যুক্ত হচ্ছে ইনফিনিক্স হট ৮। হট ৮ এর চমক হচ্ছে বিশাল ব্যাটারি,বড়ো ডিসপ্লে এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। হট ৮ এর ৪ গিগাবাইট র্যাম আর ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণ অফিসিয়ালি বিক্রয় শুরু হবে ১ নভেম্বর থেকে দেশের জনপ্রিয় অনলাইন শপিং ওয়েবসাইট http://www.daraz.com.bd থেকে। দারাজের দারুণ ছাড়ের সঙ্গে গ্রাহকরা বাজেট ফোন হিসেবে স্মার্টফোনটি কিনলে পাবেন  ফ্রি ইনফিনিক্স টি-শার্ট আর দাম পড়বে ৭,০৪৭ টাকা।

হট ৮ এ রয়েছে একটি ৫০০০ এমএইচ ব্যাটারি। এ ধরনের ক্ষমতার ব্যাটারি দিয়ে ব্যবহারকারীরা তাদের ফোন চার্জ না করেও কয়েক দিন চলতে পারবেন। এটি দ্রুত চার্জ প্রযুক্তি সমর্থন করে। এর সামনের ৬.৬-ইঞ্চি এইচডি প্লাস এর ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে রয়েছে যাতে ব্যবহারকারীরা ৯০% এর স্ক্রিন-টু-বডি অনুপাত উপভোগ করতে পারবেন। আর এই ফোনটিতে আপনারা ৪ জিবি র্যাম আর ৬৪ জিবি  স্টোরেজ পাবেন। আর এর সঙ্গে এই ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যাবে ২৫৬ জিবি পর্যন্ত।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫০০০ এমএইচ ব্যাটারি। আর এই ফোনে আছে ট্রিপেল রেয়ার ক্যামেরা যা ১৩ মেগাপিক্সেল +২মেগাপিক্সেলের ক্যামেরা আর তৃতীয় ক্যামেরা লো লাইটের জন্য। ফোনের ফ্রন্টে একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা আছে।

ফোনটি অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমে পরিচালিত। ফোনে আছে ২.৫ ডি কার্ভড গ্লাস প্রোটেকশান। এতে ব্যবহূত হয়েছে ২.০ গিগাহার্জ গতির অক্টাকোর প্রসেসর। ফোনটির পেছনে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলক বৈশিষ্ট্যটি স্মার্টফোনটিতে পাওয়া যাবে।

হট ৮ সিরিজের স্মার্টফোনটির বিষয়ে ইনফিনিক্স মোবিলিটির কান্ট্রি হেড, মি. জো হু বলেন, ‘ইনফিনিক্স হট সিরিজের লক্ষ্য মোবাইল প্রযুক্তির দ্বারা তরুণদের ক্ষমতায়ন করা ও মোবাইল প্রযুক্তির বর্তমানের সেরা সুবিধা দিয়ে সীমাহীন বিনোদন অভিজ্ঞতা দেওয়া। তরুণরা তাদের প্রজন্মের সঙ্গে সামাজিক যোগাযোগ, গেমিং, স্ট্রিমিংয়ের মতো বিভিন্ন উপায়ে তাদের জীবনযাত্রা শেয়ার করে।  বিস্তারিত জানতে এবং কিনতে ভিজিট করতে পারেন নির্ধারিত http://bit.ly/2BO7wYg  ঠিকানায়।