গোপালগঞ্জে নতুন প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে জেলা শিল্পকলা একাডেমি। মঙ্গলবার শহরের শেখ ফজলুল হক মণি স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত এ সৃজনশীল সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উপভোগ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদীর সভাপতিত্বে এ সময় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান। গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী বলেন, নতুন প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছি। তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে মাদক, জঙ্গিবাদ, নারী-শিশু নির্যাতন, হত্যা ও সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেবে।
