দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২১:১১

নীলফামারীর ডোমারে মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শান্তকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মিরজাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, মাদক মামলার আসামি শান্ত ইসলাম স্পেশাল ট্রাইবুনাল কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। ডোমার থানা পুলিশ বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করে।