কোটা ব্যবস্থা নিয়ে প্রশ্ন

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২১:২৯

জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী তাঁর এক বক্তব্যে বলেছিলেন, সরকারি চাকরিতে কোনো কোটা ব্যবস্থা থাকবে না। কোটা সংস্কারকারীদের আন্দোলনে তিনি যে কথা বলেছেন তা পরবর্তী সময়ে কার্যকর হয়। কিন্তু এখনো বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) এবং বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির বিভিন্ন পদের জন্য অনলাইনে যে আবেদন চাওয়া হচ্ছে, তাতে কোটা (মুক্তিযোদ্ধার সন্তান, নাতি-নাতনি) বৃত্তে টিক দেওয়ার জন্য বলা হচ্ছে। আবার সাধারণের জন্য বয়স ৩০ বছর হলেও কোটাধারীদের জন্য বয়সের ক্ষেত্রে ৩২। কোটা ব্যবস্থা যদি উঠিয়ে দেওয়া হয়ে থাকে, তবে পিএসসি এবং বাংলাদেশ ব্যাংকের ঐ বিজ্ঞপ্তিতে কোটা অপসন থাকছে কেন?

শাহাদাত হোসেন, শিক্ষার্থী, রাজশাহী  বিশ্ববিদ্যালয়