বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয়, কালো এবং দলীয় পতাকা উত্তেলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।
পরে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বঙ্গবন্ধুর প্রৃতকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা পৌর আওয়ামী লীগ এবং দলীয় অংগ সংগঠানের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা প্রশাসন, ঈশ্বরদী পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, ঈশ্বরদী প্রেসক্লাব, সাহিত্য সংস্কৃতি পরিষদ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতরা বধ্যভূমিতে বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে ঈশ্বরদী উপজেলা পরিষদে ইউএনও আহম্মে আলী ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু। সাহিত্য সংস্কৃতি পরিষদে এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান কামালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইত্তেফাক/ইউবি
