বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক, যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত রবিবার সকালে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, রাষ্ট্রদূত, সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মরহুম নূরুল আলম চৌধুরীর বাসভবনে যান। এসময় তিনি মরহুম নূরুল আলম চৌধুরীর সহধর্মিণী মনফুজা খান রোজী ও পুত্র চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নেতা হাসিবুন সুহাদ চৌধুরী সাকিবের সাথে কথা বলেন এবং পরিবারবর্গের খোঁজ-খবর নেন। এ সময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মরহুম নুরুল আলম চৌধুরী ছিলেন একজন আওয়ামী লীগের দক্ষ কাণ্ডারি। তিনি সারা জীবন বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে কাজ করে গেছেন। ৭৫ পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করতে গিয়ে তিনি বেশ কয়েকবার কারাবরণও করেন।
