নবাবগঞ্জে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ০০:০৪

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) : ঢাকার নবাবগঞ্জে দুদকের অর্থায়নে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার সমসাবাদ গ্রামের মা ও শিশু শিক্ষা কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত। উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মাধুরী বণিক, সম্পাদক বিপ্লব ঘোষ, হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দিলীপ ঘোষ প্রমুখ               —ইত্তেফাক