ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কাঁচপুর নয়াবাড়ী এলাকায় গ্রীনলাইন ওয়ার্কসপের সামনে থেকে কাঁচপুর হাইওয়ে পুলিশ এ লাশ উদ্ধার করে। কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল হক বাবু জানান, গতকাল মঙ্গলবার সকালে ঐ স্থানে অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঐ স্থান থেকে লাশ উদ্ধার করে।
