ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিভিআইপি বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান। এ নিয়ে এবার আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংগঠনে (আইসিএও) অভিযোগ দায়ের করেছে ভারত সরকার। সোমবার মোদির সৌদি আরব সফরে যেতে পাকিস্তানের আকাশপথ ব্যবহারের অনুমতি চেয়েছিল ভারত। তবে পাকিস্তান তা খারিজ করে দেয়। এর আগেও মোদির বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান। তবে আইসিএওর যুক্তি, কেবল যাত্রিবাহী বিমানের ক্ষেত্রেই তাদের নিয়মাবলী খাটে। রাষ্ট্রীয় বা সামরিক বিমানের নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া তাদের আওতার বাইরে। -জিনিউজ
