সিরাজগঞ্জে জেএমবি সদস্যের তিন বছরের কারাদণ্ড

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২১:১১

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিস্ফোরক দ্রব্য বহন করায় সিরাজগঞ্জে নূর ইসলাম সাগর নামে এক জেএমবি সদস্যকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার সিরাজগঞ্জের শিশু আদালত-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৩১ অক্টোবর রাত ২টার সময় নূর ইসলাম সাগরসহ ৫ জন জিএমবি সদস্য রাজশাহী থেকে ধূমকেতু ট্রেনে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে নামলে র্যাব-১২ একটি টহল দল তাদেরকে তল্লাশি করে চারটি টাইম বোমা, বিপুল পরিমাণ ডেটোনেটর, পাওয়ার জেল, পাওয়ার রেগুলেটর, ক্লিপ টাইপ সার্কিটসহ ৪৭টি জেহাদী বই উদ্ধার করে। এ ঘটনায় র্যাব-১২ এর ডিএডি রেজাউল করিম বাদী হয়ে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন জিআরপি থানায় মামলা দায়ের করেন।