ডোমারে ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২১:১২

ডোমার (নীলফামারী) সংবাদদাতা

উপজেলায় র্যাব-পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৫৯ পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার রাতে ডোমার থানার উপপরিদর্শক আব্দুল লতিফের নেতৃত্বে ডোমার পৌরসভার টিঅ্যান্ডটি এলাকায় অভিযান চালিয়ে ছোটরাউতা কাজীপাড়া গ্রামের আ. ছালাম বাবুকে ১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। রাতেই পুলিশ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।

ডোমার থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায় জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।