গতকাল দৈনিক ইত্তেফাক কার্যালয়ে দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেনের সঙ্গে ই-কমার্স সাইট ইভ্যালির প্রধান নির্বাহী (সিইও) মো. রাসেল এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় দৈনিক ইত্তেফাক ও ইভ্যালির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ভিত্তিতে দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যায় কর্মরত ব্যক্তিরা ইভ্যালি থেকে ৫ হাজার টাকার বেশি কেনাকাটায় ১০% ছাড় পাবেন। এ সময় ইভ্যালির সিইও মো. রাসেল বলেন, দেশের ঐতিহ্যবাহী সংবাদপত্র দৈনিক ইত্তেফাকের সঙ্গে এ চুক্তিতে আবদ্ধ হতে পেরে ইভ্যালি পরিবার আনন্দিত —ইত্তেফাক