নিয়োগ

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২১:৩৯

নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ বিধি মোতাবেক আব্দুল ওয়াহাব ডিগ্রী কলেজ, ডাক: খিলপাড়া, উপজেলা: চাটখিল, নোয়াখালী এ শূন্য পদে একজন অধ্যক্ষ এবং ২০১৮ সালের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী বৃদ্ধিপ্রাপ্ত নতুন পদে ১। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ১ জন, ২। ল্যাব সহকারী (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) ১ জন এবং ৩। ল্যাব সহকারী (পদার্থ বিজ্ঞান) ১ জন নিয়োগ করা হবে। প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে। উল্লেখ্য, কলেজে অধ্যক্ষের জন্য ফ্রি ফ্যামিলি কোয়ার্টার রয়েছে। -সভাপতি।   সিএম-১৫০৮

নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ বিধি মোতাবেক আব্দুল ওয়াহাব ডিগ্রী কলেজ, ডাক: খিলপাড়া, উপজেলা: চাটখিল, নোয়াখালী এ অনার্স কোর্সের জন্য সৃষ্ট পদে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ব্যবস্থাপনা ও হিসাব বিজ্ঞান বিষয়ে ০৫ জন করে প্রভাষক আবশ্যক। নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের শতভাগ বেতন-ভাতা প্রতিষ্ঠান হতে প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদেরকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে। পূর্বের আবেদনকারীগণের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই।
-অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)    সিএম-১৫০৯

নিয়োগ বিজ্ঞপ্তি: রোজী মোজাম্মেল মহিলা কলেজ, ডাকঘর:হাট-গুরুদাসপুর, উপজেলা:গুরুদাসপুর, জেলা: নাটোর এর জন্য সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শূন্য পদে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, গ্রন্থাগারিক ১ জন, অফিস সহকারী কাম হিসাব সহকারী ১ জন, গবেষণাগার/ল্যাব সহকারী (উমা) বিজ্ঞান শাখার জন্য ৫ জন ও অনুমোদিত অনার্স কোর্সের জন্য প্রভাষক পদে বাংলা ও ভূগোল বিষয়ে ১ জন করে এবং ১ জন পিয়ন নিয়োগদানের লক্ষ্যে টাঃ ৫০০/- ডিডিসহ (সোনালী ব্যাংক চাঁচকৈড় শাখায়) বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে দরখাস্ত আহ্বান করা হলো। মায়া রানী চক্রবর্তী, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)      সিকে-২৭৪৯