মো. কবির হোসেন (সুজন)
সিনিয়র প্রভাষক
ব্যবস্থাপনা বিভাগ
নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা।
প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, অনুশীলন বিভাগে তোমাদের স্বাগতম। তোমাদের সুবিধার্থে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের ২য় পত্র হতে একটি প্রস্তুতিমূলক মডেল প্রশ্ন উপস্থাপন করা হলো। তোমরা তোমাদের পঠিত জ্ঞানের আলোকে উত্তর তৈরি করে নেবে।
(যে কোন ৭ টি উদ্দীপকের উত্তর দিতে হবে)
১। একজন ভালো কৃষক যেমন ভূমি, শ্রম, মূলধন, ট্রাক্টর, সেচযন্ত্র, সার, বীজ ইত্যাদির কার্যকর ব্যবহার করে অধিক ফসল ফলিয়ে উন্নয়ন নিশ্চিত করেন। ঠিক তেমনি মানুষ, যন্ত্রপাতি, কাঁচামাল, অর্থ,বাজার ও পদ্ধতি ইত্যাদি উপকরণ ব্যবহারের মাধ্যমেও উন্নয়ন নিশ্চিত করা হয়। এই সব উপকরণ আলাদা আলাদাভাবে থাকাই উত্পাদনের জন্য যথেষ্ট নয়। প্রয়োজন সুষ্ঠু সমন্বয়।
ক) ব্যবস্থাপনা চক্র কী?
খ) ব্যবস্থাপনার সার্বজনীনতা বলতে কি বুঝায়?
গ) উপরের উদ্দীপকে ব্যবস্থাপনার দৃষ্টিকোণ হতে কোনো উপকরণের কথা বলা হয়েছে? আলোচনা কর।
ঘ) উদ্দীপকে ব্যবস্থাপনার কোন কোন গুরুত্বটি তুমি উপলব্দি করবে? তোমার মতামত দাও।
২। রবিনদের চিনি উত্পাদনের একটি কল রয়েছে। তবে বর্তমানে এতে আধুনিক প্রযুক্তি সংযোজন করা হয়েছে। তাই আখ মাড়াই, রস জ্বলানো, প্রাথমিক চিনি উত্পাদন ও প্যাকেট জাতকরণসহ কাজকে আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়। প্রতিদিন তারা দুইহাজার প্যাকেট চিনি প্যাকেটজাত করে থাকেন। বর্তমানে চিন্তা, কাজ ও পদ্ধতিরপরিবর্তন এনে আধুনিক ম্যাশিনে প্যাকেট জাত করে প্রতিদিন প্রায় তিন হাজার প্যাকেট চিনি প্যাকেটজাত করে থাকেন।
ক) মানবীয় দক্ষতা কী?
খ) ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে মিল কোথায়?
গ) উপরের উদ্দীপকে চিনি উত্পাদনে ব্যবস্থাপনার কোন নীতি অনুসরণ করা হয়েছে? তোমার মতামত দাও।
ঘ) উদ্দীপকে উত্পাদন বৃদ্ধির ক্ষেত্রে কি কোনো নীতির পরিবর্তন লক্ষ্য করা যায়? তোমার মতামত দাও।
৩। মডারেট ডায়াগনষ্টিক সেন্টারের ডাঃ নিপুন একজন বিশেষজ্ঞ চিকিত্সক। হূদরোগ বিশেষজ্ঞ হওয়াতে রোগী দেখার পাশাপাশি ইসিজি, ইকো এবং আল্ট্রাসনোগ্রামসহ ইসিজি, ইকো এবং আল্ট্রাসনোগ্রাম বিভাগ তাঁর উপর ন্যস্ত করা হয়। অন্যদিকে মিঃ প্রিতম প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হওয়াতে পরিচালনা পর্ষদের সকল সিদ্ধান্ত, নীতি, কৌশল বিভিন্ন ব্যবস্থাপকের মাধ্যমে বিভিন্ন বিভাগে পাঠিয়ে দেন। যা বাস্তবায়নে সফলতা আসে।
ক) এক মালিকানা কারবার কী?
খ) বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলতে কি বুঝায়?
গ) উপরের উদ্দীপকে ডাঃ নিপুন কোন ধরনের ব্যবস্থাপকীয় দক্ষতার অধিকারী? আলোচনা কর।
ঘ) উদ্দীপকে মিঃ প্রিতমের কাজ একটি দেহের মস্তিস্কের সাথে তুলনীয়- তোমার মতামত দাও।
