ক্যামেরনে ভূমিধসে ২৬ শিশুসহ মৃত ৪২

আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ০০:১২

মধ্য আফ্রিকার দেশ ক্যামেরনে ভূমিধসের কারণে ৪২ জন মারা গেছে। এদের মধ্যে ২৬ জন শিশু আছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় পার্বত্য শহর বাফৌসামে ভারী বৃষ্টির কারণে এই ভূমিধসের ঘটনা ঘটে। উদ্ধারকৃতদের মধ্যে ২৬ শিশুর মৃতদেহ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন উদ্ধারকর্মীরা। বুধবার আরো মৃতদেহ উদ্ধার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্যামেরনে বর্ষা মৌসুম শেষ হলেও ভারী বর্ষণ অব্যাহত আছে। অনেক স্থানেই বন্যা দেখা দিয়েছে। —রয়টার্স