তৃতীয় শ্রেণিতে ভর্তি পরীক্ষা প্রস্তুতি

আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ১৮:৪৫

ওয়াটসন লিটন হালদার, অধ্যক্ষ, সেন্ট যাকোব স্কুল, মোহাম্মদপুর, ঢাকা

 গণিত

প্রিয় সন্তানেরা, তোমাদের জন্য রইল আমার অনেক অনেক ভালবাসা। গণিত অনেক মজার একটি বিষয়। এখানে শুধু বোঝতে পারলেই হয়, তবে বারবার অনুশীলন করতে হয়। না বোঝে মুখস্ত করা যাবে না। প্রথমে বোঝে নিতে হবে তাতে সময় যতটুকু প্রয়োজন।  গণিতে সবচেয়ে শুরুত্বপূর্ণ বিষয়টি হলো-যোগ, বিয়োগ, গুণ ও ভাগের হিসেব সঠিক করতে হবে। আজ তোমাদের জন্য একটি নমুনা পরীক্ষা দেয়া হলো।

১। নিচের অংকগুলো কর।                                                      ক) ৫০৩৯ + ১৬৬৩ =         খ) ৭৫০ +       =৯৮০  

গ) ৯০২৬ - ১৯৯ =

ঘ)    - ১৩৫ = ১২৮   ঙ) ৫২ X ৪৬ =

২। রোমান সংখ্যায় লিখ।                                                                            ক) ৩৪      খ) ৪৯       গ) ৫০০

৩। সঠিক চিহ্ন বসাও ( +, ÷, =, >, < )                                    

 ক) ৮০৮ X ১       ৮৮০ X ১

খ) ৬০     ৪০ + ৩

গ) ৯০      ৯ = ১০

৪। ক) ৪, ০, ২, ১ অঙ্ক গুলো ১ বার ব্যবহার করে চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখ।                                              

খ) তাদের যোগফল বের কর।                                                        

৫। সংজ্ঞা দাও।                             

ক) সরল রেখা,  খ. সমকোণ

৬।  I. Q. Test. Man- house, bird - nest, fish - water, animal -

উত্তর পত্র

১। ক) ৬৭০২     খ) ২৩০        গ) ৮৮২৭         ঘ) ২৬৩                    ঙ) ২৩৯২

২। ক) xxxiv                              খ) xlix                    গ) d

৩। ক) < খ) > গ) ÷

৪। ক) বৃহত্তম সংখ্যা - ৪২১০, ক্ষুদ্রতম সংখ্যা - ১০২৪

খ)  ৪২১০ + ১০২৪ = ৫২৩৪

৫। ক) সরল রেখা: যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে না তকে সরল রেখা বলে।

 

চিত্রে, AB একটি সরল রেখা।

খ) সমকোণ: যে কোণের মান ৯০0 তাকে সমকোণ বলে।

চিত্রে, ABC একটি সমকোণ।