ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অপরাধে শাহীন খন্দকার (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। শুক্রবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের কলেজগেট এলাকা থেকে তাকে আটক করে।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শাহীন খন্দকার দীর্ঘদিন ধরে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নেতাদের সম্পর্কে অশ্লীল, বানোয়াট তথ্য ও গুজব ছড়িয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের কলেজগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
