১৬ দেশের উদ্যোগে গড়ে উঠছে বৃহত্তম মুক্ত বাণিজ্য অঞ্চল

আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ১৯:৫০

বিশ্বের শীর্ষ দুই অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীনের চলমান বাণিজ্য বিরোধের ফলে বৈশ্বিক অর্থনীতিতে নানা মেরুকরণ শুরু হয়েছে। এরই অংশ হিসেবে চীনের সহায়তায় বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন করা হচ্ছে। এ অঞ্চলে ১৬টি দেশ অন্তর্ভুক্ত থাকবে, যার নাম হবে রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি)। বৈশ্বিক জিডিপিতে এ দেশগুলোর অবদান এক-তৃতীয়াংশ। অন্যদিকে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক বসবাস করে এ অঞ্চলে। আসিয়ানের দেশগুলোর বাইরে এ মুক্ত অঞ্চলের মধ্যে রয়েছে চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।