প্রাকৃতিক রাবারের উত্পাদন ও রপ্তানিতে শীর্ষে থাকা থাইল্যান্ডের এ শিল্পটিতে টানাপোড়েন দেখা দিয়েছে। একদিকে ছত্রাকজনিত রোগে আক্রান্ত গাছের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে মার্কিন-চীন বাণিজ্য যুদ্ধের ডামাডোলে পড়ে রপ্তানি কমে যাচ্ছে। ছত্রাকজনিত রোগের প্রাদুর্ভাবের কারণে এবার দেশটির রাবার উত্পাদন অর্ধেকে নেমে আসতে পারে। ফলে থাই সরকার রাবার চাষিদের সহায়তায় এগিয়ে এসেছে। এদিকে আন্তর্জাতিক বাজারে রাবারের দাম ইতিমধ্যে বাড়তে শুরু করছে। তবে উত্পাদন ব্যাপকভাবে কমে যাওয়ায় চাহিদা থাকলেও রপ্তানি কমে যাচ্ছে থাই রাবারের। —নাঈমা সুলতানা
