ঠাকুরগাঁও প্রতিনিধি
“উত্তরের শীতল বাতাসে উড়িয়ে বিজয় কেতন, শুনি যুক্তির জয়ধ্বনি”—এই প্রতিপাদ্যকে নিয়ে ঠাকুরগাঁওয়ে রংপুর বিভাগের আট জেলার শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক উত্সব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হলে ন্যাশনাল ডিবেট ফেডারেশনের আয়োজনে এই উত্সব অনুষ্ঠিত হয়। বিতর্ক উত্সবের উদ্বোধন করেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম।
ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান এ কে এস শোয়েবের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় বিতর্ক উত্সবের আহ্বায়ক ফরহাদুল ইসলাম বিপ্লব, সংগঠনের উপদেষ্টা সাহিনা সুলতানা, এনডিএফ-এর কো-চেয়ারম্যান লায়ন এম আলমগীর প্রমুখ।
প্রতিযোগিতায় রংপুর বিভাগের আট জেলার ৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। বিতর্ক অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দৈনিক ইত্তেফাক।
