আগৈলঝাড়ায় ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ২১:২০

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় বৃহস্পতিবার রাতে ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামের নয়ন ভূইয়া ও রমিজ ভূইয়াকে ২৫ পিস ইয়াবাসহ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের শুক্রবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে পুলিশ।