চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
চরফ্যাশন পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার দুপুরে স্থানীয় ব্রজ গোপাল টাউন হলে অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় এমপি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথের সভাপতিত্বে সম্মেলনে উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র বিশেষ অতিথি ছিলেন।
