কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
কমলগঞ্জ উপজেলার ত্রিপুরা সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের একটি চা বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি একনলা বন্দুক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার বিকাল ৩টায় চাম্পরায় চা বাগানের ফাঁড়ি সোনারায় চা বাগান থেকে এই দুটি বন্দুক উদ্ধার হয়েছে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, তদন্তক্রমে দেখা হবে বন্দুকগুলো এখানে কীভাবে আসলো।
