হোমনায় জুয়ার আসর থেকে সাত জন আটক

আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ২১:২৪

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

হোমনায় বৃহস্পতিবার গভীর রাতে জুয়ার আসর থেকে নগদ টাকা ও তাসসহ সাত জনকে আটক করেছে পুলিশ। এরা হলো উপজেলার পূর্বকান্দি গ্রামের মো. ওয়ারিশ মিয়া, মো. শাহজালাল, মাহফুজ, মো. আমান মিয়া, ইদ্রিস মিয়া, গোলাম মোস্তাফা ও মো. আনোয়ার।

হোমনা থানার এসআই অহেদ মুরাদ জানান, তাস দিয়ে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসর থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় ৫২টি তাস, নগদ ৭ হাজার ৫৮০ টাকা ও সাতটি মোবাইল সেট জব্দ করা হয়। এ ব্যাপারে জুয়া আইনে মামলা হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।