জাতীয় ফুটবল দল কাল ওমান যাচ্ছে

আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ২১:৩৭

স্পোর্টস রিপোর্টার

ফিফা ২০২২ বিশ্বকাপ রাউন্ড টু পর্বের গ্রুপের খেলায় অংশগ্রহণ করতে বাংলাদেশ ফুটবল দল আগামীকাল ওমান যাচ্ছে। ওমানের বিপক্ষে বাংলদেশের ম্যাচ ১৪ নভেম্বর। গত ১৫ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলে এসেছে বাংলাদেশ। ১৫ দিন পর আবার নতুন ম্যাচের অভিযানে মাঠে নামার জন্য দেশ ছাড়ছেন জামাল ভুঁইয়ারা। ভারতের বিপক্ষে দারুণ ফুটবল খেলে দেশের মানুষের কাছে ভালোবাসা পেয়েছেন ফুটবলাররা।