সাভার :এখানে এক স্কুলের শিক্ষার্থীরা মাদক, ধর্ষণ, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও দুর্নীতিকে লাল কার্ড প্রদর্শন করে এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াবার শপথ নিয়েছে। বৃহস্পতিবার বিকালে পৌর এলাকার জামসিং এলাকার বিএসবি গোল্ড মাইন্ড স্কুলের ২০০ শিক্ষার্থী তাদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে এ কর্মসূচি পালন করে। একই সঙ্গে তারা দেশপ্রেম ও মানবতাকে সবুজ কার্ড প্রদর্শন করে। পরে লাল সবুজ উন্নয়ন সংঘের সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে এক মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এমরান জাহান —ইত্তেফাক
