সিংগাইরে স্ত্রী মনিরা আক্তার ময়নাকে হত্যার দায়ে স্বামী দেলোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমতাজ বেগম। বৃহস্পতিবার আসামিদের উপস্থিতিতে বিচারক একজনকে যাবজ্জীবন ও দুই জনকে বেকসুর খালাস প্রদান করেন। মামলার বিবরণে জানা গেছে, পরকীয়ায় বাধা দেওয়ায় ২০১৪ সালে ১২ জুলাই রাতে সিংগাইর উপজেলার দাশেরহাট গ্রামে দেলোয়ার হোসেন তার স্ত্রী মনিরা আক্তার ময়নাকে শ্বাসরোধে হত্যা করে এবং এরপর ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়। পরদিন নিহত মনিরার মা নূরজাহান বেগম বাদী হয়ে সিংগাইর থানায় হত্যা মামলা করেন।
