পেঁয়াজ

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ১৮:০৪

 জাকির আজাদ

 

একশ টাকা কেজি পেঁয়াজ

কেমন করে ছুঁই,

আমরা যারা নিম্ন এবং

মধ্যবিত্ত—দুই।

ঘর সংসার সামাল দিতে

বাস্তবতায় নুই,

হাসি খুশি শখ-আহ্লাদ

জীবন থেকে খুই।

 

নকল অভাব তৈরি করে

রাঘব বোয়াল রুই,

ঢেড় মুনাফা লুটতে সাজে

সোনামুখি সুঁই।

চলছে যত খবরদারি

সকলই ফাই-ফুঁই,

বাজার থেকে পেঁয়াজ কেনা

আপাতত থুই।

শাসনগাছা, কুমিল্লা