রাজশাহী জেলা (পূর্ব) জামায়াতের আমির মকবুল হোসেনসহ (৫৫) ৭০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনাসহ বিভিন্ন অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে জেলা পুলিশ ৩২ ও মহানগর পুলিশ ৩৮ জনকে গ্রেফতার করে।
জেলা পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান জানান, শুক্রবার ভোরে পুঠিয়া জামিরা গ্রামের নিজ বাড়ি থেকে জামায়াত নেতা মকবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। নির্বাচন ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছে। এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানা পুলিশ মাদকসহ বিভিন্ন মামলায় আরও ৩১ জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে গোদাগাড়ী থানা ১, তানোর থানা ৫, মোহনপুর থানা ৩, পুঠিয়া থানা ৩, বাগমারা থানা ৩, দুর্গাপুর থানা ৬, চারঘাট থানা ৩ ও বাঘা থানা ৭ জনতে গ্রেফতার করে।
আরো পড়ুন: কলারোয়ায় বিএনপির প্রচারণায় হামলা, প্রার্থীসহ আহত ৭
অন্যদিকে, মহানগর পুলিশ ৩৮ জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন আরএমপির মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম। বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করা হয়।
ইত্তেফাক/বিএএফ
