রায়হান ফেরদৌস
‘আমার স্বামী ঝগড়া করে প্রতিরাতেই মারে,
তাবিজ-টাবিজ দেন না বাবা; বশে আনি তারে।’
একটু ভেবে বাবা বলেন, ‘ওরে ভক্ত মেয়ে,
তাবিজ এটা রাখবি মুখে ঘরের ভেতর যেয়ে।
তাবিজ যেনো মুখেই থাকে থাকলে স্বামী ঘরে,
সরলে তাবিজ কাজ হবে না পস্তাবি তুই পরে।’
বাবাজানের কথা মতন তাবিজ রেখে মুখে,
সাথির জীবন কাটছে এখন শান্তি এবং সুখে।
সপ্তা দুয়েক পরে সে ফের বাবার কাছে এসে
তাবিজ খানার বেশ গুনাগুন করছে হেসে হেসে।
বাবা এবার আড়াল ভেঙ্গে আসল বিষয় বলে,
ফল পেয়েছিস সবটুকু তোর বোবা থাকার ফলে।
