ভবিষ্যতে ডিএনসিসি যেমন উদ্যোগ নিতে পারে...

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ১৮:০৭

 

সম্প্রতিক সময়ে ডিএনসিসি (ঢাকা উত্তর সিটি কর্পোরেশন) বোতাম চেপে রাস্তা পারাপারের নতুন উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতে ডিএনসিসি আরো যেসব উদ্যোগ নিতে পারে, তা এবার দেখে নেওয়া যাক। সঙ্গে আছেন সুদিপ্ত কুমার নাগ

তোর এত ঠাণ্ডা লাগল কীভাবে?

লেখা ছিল যে, বোতাম চাপলে গরম পানিতে গোসল। কিন্তু বোতাম চাপার পর বরফের মতো ঠাণ্ডা পানিতে গোসল হয়ে গেছে। এখন আর ঠাণ্ডা সারতেছে না।

ডিএনসিসির উদ্যোগে ভবিষ্যতে শীতকালে বোতাম চাপলেই গরম পানি দিয়ে গোসল করা যাবে।

শুনলাম, ভাবির সাথে আপনার নাকি বাজার করা নিয়ে ঝগড়া হয়েছে। তা বিষয়টা কী?

আমি ডিএনসিসির এক চাপে বাজার হাজির সার্ভিসে কাঁচাবাজার অর্ডার দিয়েছিলাম, আর ওরা বাসায় দিয়ে গেছে আন্ডারপ্যান্ট ও মেকআপ বক্স। এই জিনিস দেখার পর ভাবির সাথে ঝগড়া হবে না তো কী হবে?

এক চাপেই বাজার হাজির সার্ভিস চালু হতে পারে।

তোর অ্যাসাইনমেন্ট দেখে নাকি আনোয়ার স্যার অজ্ঞান হয়ে গেছে। অ্যাসাইনমেন্টে কী করছিলি?

আমি তো ডিএনসিসির ‘বোতাম চাপলে অ্যাসাইনমেন্ট হাজির’ সার্ভিসের মাধ্যমে অ্যাসাইনমেন্ট কিনে জমা দিয়েছিলাম। সেটায় কী ছিল, তা জানি না।

শিক্ষার্থীদের কষ্ট লাঘবের জন্য ডিনসিসি ‘বোতাম চাপে অ্যাসাইনমেন্ট হাজির’-এর উদ্যোগ নিতে পারে।

জ্যামের কারণে অফিস যেতে দেরি হবে দেখে আমি আপনাদের ‘বোতাম চাপলেই হেলিকপ্টার হাজির সার্ভিস’-এর বোতাম চেপেছিলাম। এক ঘণ্টা হয়ে গেল কিন্তু আপনাদের হেলিকপ্টার এলো না কেন?

আসলে স্যার আমাদের হেলিকপ্টারের পাইলট জ্যামের কারণে এখনো এসে পৌঁছায়নি। আপনি কষ্ট করে আজকে হেঁটে অফিসে যান।

জ্যাম ছাড়া দ্রুত যাওয়ার জন্য ডিএনসিসি বোতাম চাপলেই হেলিকপ্টার হাজির সার্ভিস চালু করতে পারে।