শিশুদের খেলনায় প্রযুক্তির ছোঁয়া

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ২১:০৫

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

প্রযুক্তিনির্ভর নানা ধরনের খেলনা এখন তৈরি হচ্ছে। প্রযুক্তির ছোঁয়ায় বড়দের জন্য যেমন নানা ধরনের গ্যাজেট তৈরি হচ্ছে, তেমনি ছোটরাও পযুক্তির ছোঁয়া থেকে বঞ্চিত নয়। ছোটদের জন্য প্রযুক্তিনির্ভর যেসব খেলনা তৈরি হচ্ছে, সেগুলোকে অবশ্য নিছক খেলনা হিসেবে অভিহিত করাও যায় না। কিছু কিছু গ্যাজেট রয়েছে, যেগুলোকে শিক্ষামূলক উপকরণ হিসেবেও ব্যবহার করা হচ্ছে। চলতি বছরে নানা ধরনের প্রযুক্তিনির্ভর খেলনা থেকে কয়েকটি খেলনার কথা তুলে ধরা হলো এই লেখায়।

 

লিপপ্যাড২

স্মার্টফোন আর ট্যাবলেট পিসি এখনকার সময়ের সবচেয়ে আকর্ষণীয় প্রযুক্তি পণ্য। শিশুরাও এই ধরনের প্রযুক্তি পণ্য থেকে দূরে থাকবে কেন? শিশুদের জন্যই তাই কিছু ছোট ছোট ট্যাবলেট পিসিও তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এর মধ্যেই একটি হচ্ছে লিপপ্যাড ২। আইপ্যাড, কিন্ডল ফায়ার বা গ্যালাক্সি ট্যাবের বিকল্পে উপযুক্ত শিশু ট্যাবলটে বলা যায় এই লিপপ্যাড ২কে। ছোট্ট এই ট্যাবলেট পিসিতে রয়েছে ৫ ইঞ্চি টাচস্ক্রিন, দুইটি ক্যামেরা এবং অ্যাকসেলারোমিটার। ফলে এর মাধ্যমে শিশুরা সহজেই মোশননির্ভর গেমগুলো খেলতে পারবে। বিভিন্ন ধরনের শিক্ষামূলক গেমের একটি বিশাল সংগ্রহ রয়েছে এই ট্যাবলেট পিসিতে। এ ছাড়া প্রচুর অ্যাপ্লিকেশন, ভিডিও, ইবুক এবং গান ডাউনলোডের সুযোগ আছে এই ট্যাবলেটে। ফলে শিশুদের শিক্ষার জন্য এটি একটি আদর্শ গ্যাজেটে পরিণত হতে পারে।

 

ইনোট্যাব ২এস

লিপপ্যাডের মতোই আরেকটি চমত্কার ট্যাবলেট পিসি ইনোট্যাব ২এস। ৫ ইঞ্চি আকৃতির এই ট্যাবলেট পিসিটিও তৈরি করা হয়েছে বিশেষভাবে শিশুদের জন্যই। এতেও রয়েছে ক্যামেরা এবং অ্যাকসেলারোমিটার। ফলে এতেও মোশননির্ভর গেম খেলার সুযোগ রয়েছে। লিপপ্যাডের মতোই এতেও রয়েছে বিভিন্ন ধরনের শিক্ষামূলক গেমের বিশাল ভাণ্ডার। আর অ্যাপ্লিকেশন, ভিডিও, গান, গেম, ই-বুক প্রভৃতি ডাউনলোডের সুযোগ তো রয়েছেই। এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এতে দুইটি ক্যামেরা না থাকলেও এর ক্যামেরাটি চারদিকে ঘুরতে পারে। স্টোরেজ বাড়ানোর জন্য এতে রয়েছে এসডি কার্ড স্লট। এতে ওয়াই-ফাই ব্যবহারের সুবিধাও রয়েছে।

 

ক্রায়োলা ডিজিটাল লাইট ডিজাইনার

ঘণ্টাকৃতির প্লাস্টিকের এই খেলনাটির নাম ক্রায়োলা ডিজিটাল লাইট ডিজাইনার। এর সাথে রয়েছে একটি স্টাইলাস। এই স্টাইলাস দিয়ে ঘণ্টাটির উপর ইচ্ছেমতো আাঁাকাআাঁাকি করা যায়। শুধু ছবিই নয়, এতে আঁঁকা ছবিগুলোতে নানা ইফেক্টও যোগ করা যায় আর এরপর এগুলোকে অ্যানিমেশনেও রূপান্তর করা যায়। এতে আাঁাকা ডিজাইনগুলোকে আবার সংরক্ষণও করা যায়। সেগুলোকে পরবর্তীতে পছন্দমতো সময়ে দেখাও যায়। রয়েছে গেমিং মোড।

 

অর্ব

দেখতে অনেকটা এলিয়েন স্পেসশিপের মতোই। রিমোট কন্ট্রোল গাড়ি যারা পছন্দ করে, তাদের কাছে রিমোট কন্ট্রোল এই শিপটিও ভালো লাগবে নিশ্চয়। অত্যন্ত হালকা এই ফ্লাইং মেশিনটি দেখতেও খুব চমত্কার। একে ইউএফও ভেবেও ভুল করে বসতে পারেন অনেকেই।

 

অ্যানিমেল প্ল্যানেট ওয়াইল্ডল্যান্ড

এগুলো মূলত বিভিন্ন প্রাণীর ছবিসম্বলিত কার্ড যে কার্ডগুলোকে ব্যবহার করা যায় আইপ্যাড, আইফোন এবং আইপড টাচে। এসব ডিভাইসের ইন্টার্যাকটিভ গেমে কার্ডগুলোর প্রাণীরা জীবন্ত হয়ে ওঠে আঙুলের স্পর্শে। বিভিন্ন জঙ্গলের মধ্যে প্রাণীদের নিয়ে এটি শিশুদের জন্য মজার একটি জগত তৈরি করতে সক্ষম। প্রাণীগুলো গেমের মধ্যে জীবন্ত প্রাণীর মতোই আচরণ করে।