মাদকসহ আটক রোহিঙ্গা নারীর ছয় মাসের সাজা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২১:১২

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

উখিয়ার থাইংখালী তাজনিমারখোলা ক্যাম্পের রোহিঙ্গা নারী মোঃ কাশেমের মেয়ে মিনারা বেগমকে মাদক বিক্রির অপরাধে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি মোঃ ফখরুল ইসলাম ৬ মাসের সাজা দিয়ে উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করেছে। সেনা সদস্যরা বৃহস্পতিবার রাতে মিনারা বেগমকে গাজাসহ আটক করে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, সাজাপ্রাপ্ত মিনারা বেগমকে শুক্রবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।