সভাপতি গাজী মহসীন, সম্পাদক নাসির উদ্দিন
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন মুক্তিযোদ্ধা হাজী মো. ইদ্রিছ অডিটোরিয়াম ভবনে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। নির্বাচনে কৃষি বিভাগের অধ্যাপক ড. গাজী মো. মহসীন সভাপতি ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনে ১১ পদের মধ্যে প্রত্যক্ষ ভোটে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও চারজন সদস্য এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার সম্পাদক, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
সমিতির নির্বাচিত অন্য শিক্ষকরা হলেন— সহ-সভাপতি ড. নাহিদ আক্তার, যুগ্ম সম্পাদক মোহাম্মদ নূরুজ্জামান ভুঁইয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইকবাল হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. ওয়ালিউর রহমান আকন্দ (বিপুল) এবং সদস্য পদে - ড. ধীরেন্দ্র নাথ বর্মণ, শুভ ভৌমিক, সঞ্জিতা দেওয়ানজী ও মো. সালাউদ্দিন মিল্লাত। ত সভা চলাকালে তাদের গ্রেফতার করা হয়েছে।
