মতলব উত্তরে দূরন্ত ’৭১ এর আত্মপ্রকাশ

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ২১:৩১

চাঁদপুর জেলার মতবল উত্তর উপজেলার ৩২টি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ১৯৯৭ ব্যাচের বন্ধুদের নিয়ে গঠিত ‘দূরন্ত ’৭১’-এর আত্মপ্রকাশ ও আহ্বায়ক কমিটি গঠন হয়েছে। শুক্রবার রাজধানীর ধানমন্ডির ড্রিমস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে এই কমিটি গঠিত হয়। অনুষ্ঠানে পরিচিতি পর্বে দূরন্ত ’৭১-এর লক্ষ ও উদ্দেশ্য নিয়ে উন্মুক্ত আলোচনার পর কণ্ঠভোটে স্কুলভিত্তিক ২২টি স্কুলের প্রতিনিধি নির্বাচিত হয়। প্রতিনিধিদের সমন্বয়ে ছেংগার চর সরকারি মডেল স্কুলের ইঞ্জিনিয়ার গোলাম রসুল ঢালীকে আহ্বায়ক এবং ওটারচর স্কুলের ইঞ্জিনিয়ার গাজী আহমেদ উল্লাহকে সদস্য সচিব করে ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি