সৈয়দপুর-কক্সবাজার রুট চালু হচ্ছে বিমানের

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ২১:৪১

মো. আমিরুজ্জামান, সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবার সরাসরি পর্যটন নগর সৈয়দপুর-কক্সবাজার রুটে ডানা মেলবে। সব ঠিক থাকলে নতুন বছরের শুরুতে চালু হবে এ বিমান যাত্রা। বিমান সূত্র জানায়, সৈয়দপুর-ঢাকা আকাশ পথে সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সরকারি মালিকানাধীন এ আকাশ যানের ওপর আস্থা বাড়ছে যাত্রীদের। এর ফলে যাত্রীর চাপও বাড়ছে। এই প্রথম সৈয়দপুর বিমানবন্দর থেকে কক্সবাজারে সরাসরি বিমান পরিচালনার উদ্যোগ নিয়েছেন বিমান কর্তৃপক্ষ।

বাংলাদেশ বিমানের সৈয়দপুর জেলা ব্যবস্থাপক মো. হারুন-উর-রশিদ জানান, এ অঞ্চলের ১০ জেলার মানুষকে আকাশ ভ্রমণে সুযোগ দিচ্ছে সৈয়দপুর বিমানবন্দর। সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুশান্ত দত্ত বিমান কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে সময় উপযোগী বলে মন্তব্য করেছেন।