লালমোহনে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ২১:৪২

লালমোহন (ভোলা) সংবাদদাতা

লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের কামারের খাল গ্রামে বায়েজিদ নামের দেড় বছরের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত বায়েজিদ স্থানীয় জেলে শ্রমিক আব্দুল করিমের ছেলে।  লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, এ ঘটনায় কোনো অভিযোগ দেননি পরিবারের সদস্যরা।